• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

এক দশকের প্রেমের পর পরিণয়, জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
  ১২ আগস্ট ২০২৬, ১৩:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও মডেল-ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের উপকূলীয় শহর কাসকাইসে একান্ত ও ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে হয়েছে বলে জানা গেছে। ঘনিষ্ঠ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তানও।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোনালদো নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, দুটি হাত পরস্পরের ওপর রাখা। দুজনের হাতেই জ্বলজ্বল করছে বিয়ের আংটি। ছবির সঙ্গে পর্তুগিজ তারকা শুধু লিখেছেন, ‘C❤️G’। পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মাত্র ৩০ মিনিটে ছবিটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।

বিয়ের খবর প্রকাশের আগ পর্যন্ত অনুষ্ঠানটি ছিল অনেকটাই গোপন। পরে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, রাজধানী লিসবনের কাছাকাছি পশ্চিম পর্তুগালের উপকূলীয় শহর কাসকাইসে ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করা হয়। ব্রান্সউইক গ্রুপের এক ঘোষণাতেও অনুষ্ঠানের স্থান হিসেবে কাসকাইসের নাম উল্লেখ করা হয়েছে।

রোনালদো ও জর্জিনার প্রেমের শুরু প্রায় এক দশক আগে। ২০১৬ সালে মাদ্রিদে একটি গুচি বুটিকে তাদের প্রথম দেখা। সেখানে তখন বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। আর রোনালদো ছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার। প্রথম সাক্ষাৎটা খুব বেশি আনুষ্ঠানিক ছিল না। তবে কয়েক দিন পর একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে আবার দেখা হয় দুজনের। এবার কাজের ব্যস্ততার বাইরে তুলনামূলক স্বাভাবিক পরিবেশে কথা বলার সুযোগ পান তারা।

এরপর ধীরে ধীরে বড় হয়েছে তাদের পরিবারও। ২০১৭ সালের নভেম্বরে জর্জিনার কোলজুড়ে আসে কন্যাসন্তান আলানা মার্টিনা। এর কয়েক মাস আগে সারোগেসির মাধ্যমে রোনালদোর যমজ সন্তান মাতেও ও এভা মারিয়ার জন্ম হয়। রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের পাশাপাশি যমজ সন্তানদেরও নিজের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেন জর্জিনা। পরে তাদের পরিবারে আসে আরেক কন্যা বেলা এসমেরাল্ডা।

সব মিলিয়ে পাঁচ সন্তানকে ঘিরে গড়ে উঠেছে রোনালদো-জর্জিনার পরিবার—ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ এভা ও মাতেও, আলানা মার্টিনা এবং বেলা এসমেরাল্ডা। বিয়ের ব্যক্তিগত অনুষ্ঠানেও সন্তানদের উপস্থিতি ছিল বলে জানা গেছে।

বিয়ের আগে গত বছরের ১১ আগস্ট নিজেদের বাগদানের খবর প্রকাশ করেছিলেন রোনালদো ও জর্জিনা। জর্জিনা তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বড় আংটির ছবি প্রকাশ করে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন, হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার সব জীবনেই। সেই পোস্টের এক বছর পর একই তারিখে সামনে এলো তাদের বিয়ের খবর।

ফুটবল মাঠেও রোনালদোর ক্যারিয়ার চলছে নিজের গতিতে। পর্তুগালের হয়ে ১৪৬ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তিনি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ক্লাব ক্যারিয়ারে খেলেছেন স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো বড় ক্লাবে। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি।

আরও পড়ুন

ছয় শিরোপার হাতছানি,টানা তৃতীয়বার ইউরোপসেরা হওয়ার লক্ষ্য পিএসজির

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা

পেলের স্মৃতিবিজড়িত নিউইয়র্ক কসমসে যোগ দিচ্ছেন শমিত সোম

সম্প্রতি পর্তুগালের হয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপেও খেলেছেন রোনালদো। পুরুষদের বিশ্বকাপের মূলপর্বে ছয়বার খেলার রেকর্ডে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন। তবে সর্বশেষ বিশ্বকাপের অভিজ্ঞতা রোনালদো কিংবা পর্তুগালের জন্য খুব একটা সুখকর ছিল না।

মাঠের বাইরের জীবনে অবশ্য এবার বড় এক অধ্যায় শুরু হলো রোনালদোর। দীর্ঘদিনের প্রেম, একসঙ্গে পথচলা এবং সন্তানদের নিয়ে গড়ে ওঠা পরিবারকে এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে যুক্ত করলেন তিনি ও জর্জিনা। আর সেই খবরও জানালেন নিজেদের মতো করেই—আড়ম্বরের বদলে একটি ছোট্ট ছবি, মাত্র তিনটি অক্ষর ও একটি হৃদয়ের প্রতীক দিয়ে, ‘C❤️G’।

এমএস/

  • রোনালদো
এ সম্পর্কিত আরও খবর
বিয়ে করলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো
আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি, বিদায়ের পর রোনালদো
আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি, বিদায়ের পর রোনালদো
যে ৫ ভুলে বিশ্বকাপ থেকে বিদায় নিলো রোনালদোর পর্তুগাল
যে ৫ ভুলে বিশ্বকাপ থেকে বিদায় নিলো রোনালদোর পর্তুগাল
কান্নায় শেষ রোনালদোর বিশ্বকাপ যাত্রা
কান্নায় শেষ রোনালদোর বিশ্বকাপ যাত্রা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।